ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫৮০

সান নিউজ ডেস্ক: গত তিন সপ্তাহ ধরে চলা টানা ভারী বৃষ্টিতে পাকিস্তানে হঠাৎ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যায় ৫৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বুধবার (১৭ আগস্ট) দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

পুরো বর্ষা মৌসুমের মোট বৃষ্টিপাতের ৬০ শতাংশ হয়েছে বিগত তিন সপ্তাহে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। বন্যার কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে বেলুচিস্তান, খাইবার পাখতুন খাওয়া ও সিন্ধু প্রদেশে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে। মঙ্গলবার টানা বৃষ্টিপাতে বন্দরনগরী করাচিতে মারা গেছে এক ব্যক্তি। এই নগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় গত জুলাই থেকে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের সবচেয়ে বড় ও দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে বন্যায় মারা গেছে প্রায় ২০০ মানুষ। গত ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেছে প্রদেশটিতে। বার্ষিক গড় বৃষ্টিপাতের ৩০৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে চলতি বর্ষা মৌসুমে। প্রদেশটির ৫৭০টিরও বেশি স্কুল ধ্বংস হয়ে গেছে এবং এখানে মানুষ কলেরায় আক্রান্ত হয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: অনেক সুখবর অপেক্ষা করছে

সাবেক মুখ্যমন্ত্রী ও লাসবেলার এমপি জাম কামাল বলেছেন, ‘আবহাওয়া দপ্তরের সতর্কতা সত্ত্বেও বন্যা মোকাবেলার কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। প্রাদেশিক সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যকারী স্বেচ্ছাসেবক না থাকলে আরও বেশি মানুষ ক্ষুধায় মারা যেত। জীবনে এমন বৃষ্টি কেউ দেখেনি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা