বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। পাশাপাশি একইসঙ্গে গত দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন : নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

এদিকে জাপানে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। অপরদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নিহতের তালিকায় এরপরই রয়েছে জাপান, ব্রাজিল, ফ্রান্স, ইরান ও অস্ট্রেলিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ কোটি ৬৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৫৮ হাজার।

আরও পড়ুন : বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্যে নেই

বুধবার (১৭ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় চারশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫৮ হাজার ৭৩৭ জনে।

ভাইরাসটিতে একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ১৪৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৮ হাজার।

এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৭৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ২১৫ জন।

মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৫ হাজার ৩৭১ জন মারা গেছেন।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ২৬২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৩ হাজার ৮৭ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৪০ জন।

অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ১ হাজার ২৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৮২৮ জনের।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১১৩ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৩ হাজার ২৪২ জন মারা গেছেন।

আরও পড়ুন : বুধবার কোথায় কখন লোডশেডিং

একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৭০ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৪ হাজার ১৭২ জন মারা গেছেন।

ফিলিপাইনে একইসময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ১৭২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ২৭ হাজার ৭৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৭৩ জনের।

একইসময়ে ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৭৮ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৯০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ১৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২৩৭ জনের।

আরও পড়ুন : গাইবান্ধায় কিশোরীর আত্মহত্যা

একইসময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ৭৩ জন।

থাইল্যান্ডে একইসময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১, মূল হোতা পলাতক

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে ভোররাতে পুলিশের অভিযানে একটি রিভলবা...

ফ্যাসিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য বজায় রাখতে হবে: সাকি

দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো...

সেঞ্চুরির পথে পাক-আফগান যুদ্ধ

১৯ শতকে ব্রিটিশদের তৈরি করা পাক-আফগান শাসনের সীমানা নির্ধারণের জন্য একটি রেখা...

মাদারীপুর মডেল মসজিদ; একসঙ্গে নামাজ পড়েন ৩ হাজার মুসল্লি

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুর জেলা মডেল মসজিদটি দীর্ঘদিন নানা...

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী...

মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১, মূল হোতা পলাতক

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে ভোররাতে পুলিশের অভিযানে একটি রিভলবা...

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী...

খামেনি নিহত, রাষ্ট্রীয় শোক ঘোষণা, পরবর্তী উত্তরসূরি কে ?

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়...

কেশবপুর নিউজ ক্লাবে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে...

সেঞ্চুরির পথে পাক-আফগান যুদ্ধ

১৯ শতকে ব্রিটিশদের তৈরি করা পাক-আফগান শাসনের সীমানা নির্ধারণের জন্য একটি রেখা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা