সম্পদের হিসাব দিলেন ইমরান খান
আন্তর্জাতিক

এবার সম্পদের হিসাব দিলেন ইমরান দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসাব দিয়েছেন।

আরও পড়ুন : নেত্রীর উদারতা বিএনপি বোঝে না

তিনি ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রে সমস্ত সম্পদের হিসাব দিয়েছেন বলে জানিয়েছে জিও টিভি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির অধিক।

তিনি সম্পদের হিসাবে ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮.৫ একর জমির কথাও উল্লেখ করেছেন। এছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন যে, তার কোনো গহনা নেই।

আরও পড়ুন : আইজিপি জেনে শুনেই যুক্তরাষ্ট্রে যাবেন

তিনি আরও উল্লেখ করেছেন যে, ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে, যেখান থেকে তিনি ১.৪ মিলিয়ন রুপি ভাড়া পান।

পিটিআই প্রধান কাগজপত্রে তার চারটি ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছেন। তবে তিনি কোথাও বিনিয়োগ করেননি বলেও নিশ্চিত করেছেন। তার হাতে এই মুহূর্তে ১১.২২ মিলিয়ন নগদ অর্থ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়াও তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ৫০ হাজার টাকা।

তবে মনোনয়নপত্রে তিনি তার সন্তানদের ব্যাপারে বিস্তারিত জানাননি।

আরও পড়ুন : তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়

সাবেক এ প্রধানমন্ত্রী স্ত্রীর সম্পদের হিসাবও দিয়েছেন। পাকপাতান এবং ওকারাতে বুশরা বিবির নামে ৮৭.২৫ একর জমি আছে বলেও উল্লেখ করেন।

এছাড়া বানিগালায় তার স্ত্রীর একটি বাড়ি আছে বলেও জানান। তবে তার স্ত্রীর কোনো গহনা নেই বলে মনোনয়নপত্রে উল্লেখ করেন তিনি। সূত্র : জিও টিভি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা