আন্তর্জাতিক

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সেপ্টেম্বরেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

সোমবার পাকিস্তানি প্রভাবশালী গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাবের প্রদেশের রাজধানী লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাভেদ লতিফ বলেন, ‘আমাদের নেতা নওয়াজ শরিফ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আগমী সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি।’

এর আগে ২০১৯ সালে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। এর পর থেকে তিনি সেই দেশেই আছেন। ২০১৮ সালে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতির অভিযোগে করা মামলায় প্রমাণিত হওয়ায় একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেয়।

আরও পড়ুন: কার্গোতে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

একই সঙ্গে তাকে ১ দশমিক ৩ বিলিয়ন রুপি জরিমানা করা হয়। কারাগারে থাকা অবস্থায় লাহোর হাইকোর্টে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আবেদন করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর ওই বছরই দেশ ছাড়েন তিনি।

এর মধ্যে ২০১৯ সালের নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জয়ী হয়। তখন আর তার দেশে আসার উপায়ও ছিল না। পিটিআই সরকারের আমলে গ্রেফতারের ভয়ে তিনি দেশে ফেরেননি। চলতি বছর ১০ এপ্রিল পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। পাকিস্তান মুসলিম লিগ নেতা ও ছোট ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা