গাইবান্ধায় কিশোরীর আত্মহত্যা
সারাদেশ

গাইবান্ধায় কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বান্ধুবীদের সাথে তিস্তা পিসি গার্ডার ব্রীজ দেখতে যেতে অনুমতি না পাওয়ায় কমলা খাতুন ওরফে মরিয়ম (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : উত্তরায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মঙ্গলবার (১৬ আগস্ট) এ ঘটনাটি ঘটেছে জেলার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামে।

নিহত মরিয়ম একই গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে ও বজরা কঞ্চিবাড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

এলাকাবাসী বলেন,গত মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে কমলা খাতুন ওরফে মরিয়ম তার বান্ধুবীদের সাথে হরিপুর তিস্তা পিসি গার্ডার ব্রীজ দেখার জন্য যেতে চাইলে তার মা নিষেধ করেন।

আরও পড়ুন : এবার সম্পদের হিসাব দিলেন ইমরান দম্পতি

ক্ষোভ আর অভিমানে ওই কিশোরী সবার অজান্তে পারিবারিক টয়লেটে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

আরও পড়ুন : নেত্রীর উদারতা বিএনপি বোঝে না

প্রসঙ্গত, কিছুদিন আগে ৫ টাকা দাবি করে তা না পেয়ে কমলা খাতুন ওরফে মরিয়ম গলায় ফাঁস টানিয়েছিল। সে মানসিক রোগে ভুগছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা