জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
সারাদেশ

জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি: ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ। বুধবার বিকেলে শহরের বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

এ সময় অন্যান্যদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, এড. আমান উল্লাহ আকাশ, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্বের পঞ্চম দূষিত শহর

বক্তারা বলেন, ১৭ আগস্ট সেদিন বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছেন। স্বাধীনতা বিরোধী অপশক্তির গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা