নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা
সারাদেশ

নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ছয় দোকানদারকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌর বাজার ও সোনাপুরে অভিযান চালিয়ে ডিমের মূল্য তালিকা ও ডিম ক্রয়ের রশিদ না থাকায় চারজন ডিমের দোকানদার এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুদ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে ২টি ফার্মেসিসহ এসব জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া নেতৃত্বে ভোক্তার স্বার্থ সুরক্ষায় এসব অভিযান চালানো হয়।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

জানা যায়, মাইজদী পৌর বাজারে অবস্থিত ডিমের পাইকারি দোকানে অভিযান চালিয়ে ডিমের মুল্য তালিকা না রাখায় এবং ডিম ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় জনি ডিম স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে যথাক্রমে ২ হাজার এবং নোয়াখালী ডিম হাউজ ও করিম ডিম স্টোরকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে যমুনা ফার্মেসীকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে নিউ যমুনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা