সারাদেশ

সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে

বিভাষ দত্ত, ফরিদপুর: মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে কারাগারে পাঠায় আদালত। তিনি এখনও কারাগারে রয়েছেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সালথার আলোচিত সহিংস তান্ডবের মামলায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মাতুব্বরকে (৪৫) কারাগারে পাঠিয়েছে আদালত।ৎ

আরও পড়ুন: তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি আদালতে আসামি মো. আসাদুজ্জামান মাতুব্বর হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তার জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আরও পড়ুন: আমরাও মাঠে নামলাম

এ ব্যাপারে ফরিদপুরের ছয় নম্বর আমলি আদালতে পুলিশের জিআরও শ্যামল মিত্র বলেন, ‘গত বছরের ৫ এপ্রিল সালথার সহিংস তান্ডবের ঘটনায় করা ৩২/২১-এর মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আসাদুজ্জামান। এ মামলায় সে আইনজীবীর মাধ্যমে আজ কোর্টে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।’

প্রসঙ্গত, গত ২০২১ সালের ৫ এপ্রিল ফরিদপুরের সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

এ ঘটনায় পুলিশ সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ ৪৮৮ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ মামলায় দীর্ঘদিন সে পলাতক থাকার পর বুধবার ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা