এক বছর ধরে লাপাত্তা শিক্ষিকা
সারাদেশ

এক বছর ধরে লাপাত্তা শিক্ষিকা

আমিরুল হক, নীলফামারী: এক মাসের ছুটি নিয়ে একবছর ধরে লাপাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা। দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য সহকর্মী ও শিক্ষা কর্মকর্তা কারও সাথেই যোগাযোগ নেই তার। ফলে তিনি জীবিত না মৃত অথবা কোথায় আছেন, কি করছেন বা কর্মস্থলে কেন অনুপস্থিত এ বিষয়ে কারও কাছে কোন তথ্য নেই।

আরও পড়ুন: ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন আসছে

এমনই ঘটনার সূতিকাগার নীলফামারীর সৈয়দপুর শহরের রহমাতুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তিনি উপজেলার পুরাতন বাবুপাড়া দারুল উলুম মাদরাসা মোড় এলাকার মাহমুদ আলমের স্ত্রী মোছা. আশরাফী। তিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে স্বপরিবারে লাপাত্তা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা খাতুন বলেন, আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শ্বাশুড়ীকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন আশরাফী। তাতে আমি নিজে সুপারিশ করে শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা অধিদফতরে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

পরে তিনি ডিজি'র অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরির কোন প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহিত একমাসের ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করলেও স্যারের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এরপর থেকে হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখিয়ে আসছি।

তিনি আরও বলেন, তার সাথে আশরাফীর কোন প্রকার যোগাযোগ নেই।

আরও পড়ুন: তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মন্ডল বলেন, আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা এব্যাপারে ব্যবস্থা নিবেন। আমার আর কিছুই করার নাই।

আপনার লিখিত ফরওয়ার্ডিং এর পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদফতর বা মন্ত্রণালয় কি ফিডব্যাক দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি আর কোন যোগাযোগ করিনি। সর্বশেষ কি অবস্থা সে সম্পর্কে কিছুই জানেন না বলেও মন্তব্য করেন তিনি। আশরাফীর পরিবারের কাছ থেকেও কোন তথ্য জানার চেষ্টা করেননি এই কর্মকর্তা।

আরও পড়ুন: নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী বলেন, ওই শিক্ষিকা না থাকায় তার ক্লাসগুলো দীর্ঘ একবছর ধরে অন্য শিক্ষিকারা সমন্বয় করে নিচ্ছেন। এতে আমাদের উপর বাড়তি চাপ পড়েছে। আশরাফী কারও সাথেই যোগাযোগ রাখেনি। এমনকি ফেসবুক একাউন্টটাও লক করে রেখেছে।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানান, ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এতদিনে বিভাগীয় ব্যবস্থা অবশ্যই নিতাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা