ছবি: সংগৃহীত
বিনোদন

সহকারী পরিচালকের কাণ্ডে আতঙ্কিত কাজল

বিনোদন ডেস্ক

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রকাশ কখনো কখনো শালীনতার সীমা ছাড়িয়ে ভীতিকর পরিস্থিতিরও সৃষ্টি করে। এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ভারতের দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।

বহু বছর আগে একটি সিনেমার শুটিং চলাকালে ঘটে যাওয়া সেই ঘটনার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, ওই ঘটনার পর তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে হাত-পা কাঁপতে শুরু করেছিল।

কাজলের ভাষ্য অনুযায়ী, টানা শুটিং শেষে তিনি নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কোনো অনুমতি ছাড়াই সিনেমাটির এক সহকারী পরিচালক ভ্যানে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের শার্ট খুলে বুকে থাকা একটি ট্যাটু দেখান, যেখানে বড় অক্ষরে খোদাই করা ছিল কাজল আগারওয়ালের নাম।

এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক ঘটনায় রীতিমতো ঘাবড়ে যান অভিনেত্রী। ব্যক্তিগত পরিসরে এমন আগ্রাসনে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, সেই মুহূর্তের কথা স্মরণ করে কাজল বলেন, ‘ভয়ে আমার হাত-পা কাঁপছিল।’

তবে ভয় পেলেও সাহসিকতার সঙ্গেই পরিস্থিতি সামাল দেন তিনি। কাজল মনে করেন, একজন শিল্পী হিসেবে কেউ তার নামে ট্যাটু করতেই পারে, এটি ভিন্ন বিষয়। কিন্তু অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

খ্যাতির বিড়ম্বনা নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, ভক্তদের নিখাদ ভালোবাসা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত মূল্যবান এক প্রাপ্তি। কিন্তু এই ভালোবাসা প্রকাশেরও একটি নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত। উন্মাদনার বশবর্তী হয়ে কোনো তারকার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার কারও নেই।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা