নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সারাদেশ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে নির্মাণ কাজের পাম্পে তারে বিদ্যুৎস্পর্শে হিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-গুয়াংজু রুটে বিমান চলাচল শুরু

বুধবার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নে আরাজী সরমজামী এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত হিয়া ওই এলাকার মোঃ নুরুজ্জামান শাহ্ এর মেয়ে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় চড়াইখোলা ইউনিয়ন পরিষদের এলজিএসপি বরাদ্দ থেকে পুকুরের পাড়ে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছিল। নির্মাণ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সেচ পাম্পের কারেন্টের তার ছেঁড়া থাকায় রাস্তার পাশের টিনের বেড়ার সংস্পর্শে এসে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়।

আরও পড়ুন : কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

এ সময় হিয়া রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পর্শে সেখানেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কোস্টারিকাকে ৭-০ গোলে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

প্রিয় দলের জার্সিতে জাদুকরী অধ্যায়ের ইতি টেনেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা