স্বামী বাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সারাদেশ

স্বামী বাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : মাতুয়াইলে কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিহত গৃহবধু সুমা আক্তার (২২) উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বায়জিদ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

বুধবার (১৭ আগষ্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের চর বায়জিদ গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সকালের দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন : কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত সুমা আক্তারের পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে ঝামেলা চলছে। বুধবার সকালের দিকে স্বামী বাজার করতে গেলে শ্বশুর ও শ্বাশুড়ি গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে দেখে সুমার ঝুলন্ত লাশ। ওই সময় তাদের শৌরচিৎকারে প্রতিবেশীরা এসে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা