বিদেশী মুদ্রা দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
সারাদেশ

বিদেশী মুদ্রা দেখিয়ে প্রতারণা, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : মাতুয়াইলে কারখানার আগুন নিয়ন্ত্রণে

এ সময় তিনটি ১০০ টাকার সৌদি রিয়াল পেপারের বান্ডিলের ওপর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার নয়াদিঘীরপাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল( ৪৪), সারাজানের ছেলে মো.সবুজ (২৬) একই থানার তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো.ফারুক (৪৮)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতরণা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন : কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

গতকাল বুধবার বিকেলে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী

এসপি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা