সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট তরুণের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ধানক্ষেতে পুতে রাখা আর্থিং তারের সাথে বৈদ্যুতিক পিলারের মূল তারের সংযোগ ঘটলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: অপহরণ করে অর্থ আদায়, আটক ৩

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ৮ টার দিকে উপজেলার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের পশ্চিম নাওডাঙার গ্রামের আদর্শ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত নুরনবী মিয়া ঐ গ্রামের মফিজল হকের পুত্র।

এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের জমিতে ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করতে যায় নুরনবী। সেই জমির সীমানায় পোতানো বৈদ্যুতিক খুঁটির সাথে সংযুক্ত আর্থিং তারের গোড়ায় মাটি তুলে দেয়ার সময় কোদালের আঘাতে নড়বড়ে হয়ে যায় আর্থিং তারটি।

আরও পড়ুন: আলজেরিয়ার ভয়াবহ দাবানলে নিহত ২৬

পরে বাড়ি গিয়ে ঘটনাটি জানায় নুরনবী। পরে সে আবার জমিতে ফিরে এসে বিষয়টি বিদ্যুৎ অফিসকে না জানিয়ে নিজে নিজে ঠিক করার চেষ্টা শুরু করে। এ সময় আর্থিং তারটি বিদ্যুতের মূল তারের সাথে লেগে যায়। সাথে সাথে নুরনবী বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। মৃত্যুর বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়লে পরে এলাকাবাসী এসে বিদ্যুতের লাইন বন্ধ করে ও লাশ উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়।

এই অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতের উলিপুর উপজেলা জোনাল অফিসের এজিএম রাকিবুল হাসান বলেন, বিদ্যুতের আর্থিং তার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমাদের আগে জানানো হলে আমরা নিজেরাই ঠিক করতাম। আমরা কাউকে নিজে নিজে এগুলো ঠিক করতে বলি না। ঘটনার পরপরই আমাদের লোক পাঠিয়ে মেরামত করেছি। এক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা