সংগৃহীত ছবি
সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তোতা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফের রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া উপজেলার চণ্ডিপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্ডিপুর গ্রামে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে আজ সকাল ১০টায় নিহত তোতা মিয়া এবং তার ভাতিজা বাদল আমন খেতে সার দিতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ, আইজুল, মোখলেছুর তোতা মিয়াকে মারাধর করে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শিপইয়ার্ডে বিস্ফোরণ, হতাহত ৮

নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই।

হাসপাতালে মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন বলেন, তোতা মিয়াকে মূলত মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কী কারণে তিনি মারা গেলেন পোস্টমর্টেম করে জানা যাবে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি. এম. ওয়াহিদ ফিরোজ জানান, পোস্টমর্টেমের পরে জানা যাবে। এ বিষয় নিয়ে আমাদের ফোর্স কাজ করতেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা