সারাদেশ

গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পরে ৯৯৯-এ এক রিকশাচালক ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: আমি বলিউডের ঊর্ধ্বে

মঙ্গলবার (১৯ জুলাই) তাদের রিমান্ডের আবেদন করা হবে। এর আগে সোমবার (১৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছেন। গ্রেফতাররা হলেন, ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, রোববার দিবাগত রাত একটার দিকে খুলশী থানার জিইসি এলাকার সাদিয়া কিচেনের সামনে দিয়ে ওই গৃহবধূ রিকশায় ষোলশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে তিনি ছয়জন কর্তৃক পালাক্রমে গণধর্ষণের শিকার হন।

আরও পড়ুন: ২৩ বছরের সংসারের ইতি!

সন্তোষ কুমার চাকমা বলেন, রিকশার চালকের কাছে কোনো মোবাইল না থাকায় তিনি আরেক রিকশাচালককে বিষয়টি জানান। পরে ওই রিকশাচালক ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজন পালিয়ে গেছেন। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। আটক তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের রিমান্ডের আবেদন করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা