সারাদেশ

বিয়ের দাবিতে অনশন, প্রেমিকাকে পিটিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনকারী রোকসানা আক্তার (৩৮) নামে এক প্রেমিকাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর মা শাফিয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

আরও পড়ুন: বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের প্রেমিক মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহম্মেদ।

তিনি জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে বাইশটেকি গ্রামে মৃত মনু মিয়ার মেয়ে স্বামী পরিত্যক্তা রোকসানা আক্তারের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে মনির তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। সোমবার ভোরে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন রোকসানা। এ সময় মনিরের বাড়ির লোকজন তাকে একাধিকবার মারধর করে বাড়ির বাইরে বের করে দিলেও রোকসানা অনড় অবস্থানে থাকেন। পরে দুপুরে মনির, তার ভাই গোলজার, খোকন, ছেলে রানা ও মনিরের স্ত্রীসহ ৭-৮ জনের একটি দল তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। রোকসানার অবস্থার অবনতি হলে তারাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর খবর জেনে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রোকসানা নাসের এক নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় তার সঙ্গে আসা কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নিহতের মা শাফিয়া বেগম বলেন, রোকসানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আমার মেয়েকে নির্যাতন ও মারধর করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন: বোয়ালমারীতে বোনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এক নারীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে তার মা থানায় অভিযোগ করেছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। যেহেতু নির্যাতনের শিকার ওই নারী মারা গেছেন, সেহেতু অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বরেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা