ছবি : সংগৃহিত
সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা।

আরও পড়ুন: বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

শনিবার (২৬ আগস্ট) রাত ৮টায় গাজীপুর থেকে এসে প্রেমিকা ওই নারী (২৫) তার প্রেমিক হাসান হাওলাদারের (২৮) বাড়িতে অনশন শুরু করেন।

রোববার (২৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে স্থানীয় ইউপি সদস্য মো. মানিক ন্যায় বিচারের আশ্বাস দিলে ওই নারী প্রেমিকের বসত ঘরের পাশে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান নেন।

বিয়ের অশ্বাসে ঐ নারীর সাথে দীর্ঘ দিন যাবত প্রেমিক শারীরিক সম্পর্ক বজায় রাখেন। তাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করার খবর শুনে প্রেমিক হাসানের বাড়িতে এসে বিয়ের দাবিতে আশ্রয় নেন।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসে মিলল ৩ কেজি হেরোইন

অনশনকারী ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে হাসান হাওলাদার এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । এরপরে ২০১৮ সালে কাজের জন্য সৌদি আরব যান হাসান হাওলাদার। এসময় মোবাইল ফোন ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয় দু’জনের।

হাসান হাওলাদার ওই নারীকে বিয়ের আশ্বাস দেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দেশে আসেন হাসান হাওলাদার। এর পরে তাকে বিয়ে জন্য চাপ দেয় ওই নারী। তখন হাসান হাওলাদার বলেন তার বড় ভাই ও বোনের কাছে তিনি টাকা পান এই টাকা পেলেই তিনি বিয়ে করবেন।

চলতি বছরের মার্চ মাসের এক তারিখ ঢাকা থেকে লঞ্চের কেবিনে হাসান হাওলাদার ও ওই নারী একত্রে বরিশালে আসেন। এসময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে জানান ওই নারী। এছাড়াও রমজানের ঈদের সময় ওই নারীর খালার বাড়িতে বেড়াতে যান হাসান হাওলাদার, তখনও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

আরও পড়ুন: রামপালের কয়লা নিয়ে মোংলায় ‘এমভি জেইন’

এর পরে হঠাৎ করে অজ্ঞাত কারণে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন হাসান হাওলাদার। তাকে বিয়ে না করে তালবাহানা করায় বাধ্য হয়ে ওই নারী বাদি হয়ে হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

সম্প্রতি হাসান অন্য এক মেয়েকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ওই নারী বিয়ের দাবিতে অনশন করেন।

এব্যাপারে হাসান হাওলাদার ঐ নারীর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেও তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়টি কৌশলে এরিয়ে যান।

আরও পড়ুন: চট্টগ্রামে বিস্ফোরণে বৃদ্ধ নিহত

তিনি বলেন, এ তার বিরুদ্ধে একটা মামলা আদালতে চলমান রয়েছে। বিচার যা হয় তাই মেনে নেবেন। মামলার আগে সমঝোতার জন্য আসলে বিষয়টি বিবেচনা করা যেত।

তবে ঐ বাড়ির একাধিক ব্যক্তি বলেন, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এ বিষয়টি নিয়ে একটি বৈঠকে ঐ নারীকে ১ লক্ষ টাকা ক্ষতিপুরন দেওয়ার কথা সিদ্ধান্ত হয়। কিন্তু ভুক্তভোগী নারী বিয়ের দাবিতে অনড় থাকে। তাই আর সমঝোতা হয়নি। পরবর্তিতে দুই গ্রুপই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: যশোরে ১ জনকে আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন

উত্তমাবাদ গ্রামের ইউপি সদস্য মো. মানিক মুঠোফেনে জানান, ‘আদালতে যেহেতু একটা মামলা চলমান রয়েছে তাই আমি ওই নারীকে আপাতত হাসানের বসত ঘর থেকে পাশে ওই নারীর এক আত্মীয় এর ঘরে রেখে এসেছি।

আগামী শনিবার এবিষয়ে দুই পরিবারকে নিয়ে সালিশ বৈঠকে বসা হবে। আমি উভয়কে মিলে মিশে যেতে বলেছি। এলাকায় যেন কোন রকম অশান্তি না হয় সেজন্য আমরা সচেষ্ট আছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা