সংগৃহীত ছবি
সারাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মহান বিজয় দিবসে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সারদায় ২৫ এএসপিকে শোকজ

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. রেজাউল করিম ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এদিকে, বিশৃঙ্খলা এড়াতে সোনারগাঁ উপজেলা প্রশাসন বিজয় দিবসে উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য ২ গ্রুপকে আলাদা সময় নির্ধারণ করে দেয়। তবে আজ তারা একই সময় শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষের ফরে ২ পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতরা হলো, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া প্রমুখ। তবে তাৎক্ষণিক ভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এই সম্পর্কে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আজ মহান বিজয় দিবস উপলক্ষে আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছিলাম। তবে মান্নানের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বিএনপির ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, আজ উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যেই ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন। এই বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা