ছবি: সান নিউজ
সারাদেশ

নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ–কবিরহাটের উদ্যোগে এক মহামিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজনে জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাঁও গ্রামের গ্রিন পার্কে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ–কবিরহাটের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার এভিপি ও হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার এসপিও ও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় আয়োজিত মহামিলনমেলায় বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার মো. আবুল কাসেম এবং যমুনা ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার এভিপি ও ম্যানেজার জাহেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও অপারেশন ম্যানেজাররা গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখা এবং ব্যাংকিং সেবা আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধের দৃঢ় প্রকাশ ঘটে। আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এই মহামিলনমেলা ব্যাংকারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। একই সঙ্গে চলমান ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বসুরহাট শাখা ব্যাক ব্যাংক পিএলসির এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সত্যজিৎ পাল, ইসলামী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হকসহ প্রায় ১৪০ জন ব্যাংকার উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা