ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউছুফ একই গ্রামের চাপরাশি বাড়ির হাসানুজ্জামানের ছেলে।

নিহতের জেঠাতো ভাই এ.কে. এম শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ইউছুফ খেতে ধানের বীজতলা করার জন্য নিজেরদের আম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। ওই সময় অসাবধানতাবশত গাছ থেকে জলাধারের পানিতে পড়ে যান। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিজেদের গাছ কাটতে গিয়ে পড়ে মারা যায় যুবক। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করেছে স্বজনেরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা