ছবি: সান নিউজ
সারাদেশ

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

এসএম রেজাউল করিম, ঝালকাঠি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে, সেটা আমরা জানতে পারিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই এদিন বিকালেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

এ সময় অবরোধকারীরা সড়কে মাগরিবের নামাজ আদায় করেন। তারা ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় শনিবার সকালে দোয়া ও মোনাজাত হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়। এতে ছাত্র-শিক্ষক অংশ নেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা