ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালের উত্তর দিকে রাস্তার পাশে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড় করানো অবস্থায় ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে বাস দাঁড় করিয়ে দরজা-জানালা বন্ধ করে বাইরে চলে যান চালক ও চালকের সহকারী। রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা আরোহী যাত্রীরা বাসে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। স্থানীয়রা ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাসের ভেতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা