ছবি: সান নিউজ
সারাদেশ

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, নামাজ আদায়

ঝালকাঠি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

শনিবার বিকেল পাঁচটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ সময় অবরোধকারীরা সড়কে নামাজ আদায় করেন। ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্যসচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার করতে পারেনি—এটা অত্যন্ত লজ্জার। হামলার এই ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা