ছবি: সংগৃহীত
সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন পাবনার গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন। অপর নিহত ব্যক্তি হলেন মোশাররফ হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। তবে ঘাতক যানটি আটক করা সম্ভব হয়নি।

নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় এবং এএসআই কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।

অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া–পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোশাররফ হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের সিফাত মণ্ডলের ছেলে। নিহতের শ্যালক সাদ্দাম হোসেন স্থানীয়দের বরাতে জানান, ভোরে মোশাররফ হোসেন মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে কুষ্টিয়ার দিকে রওনা দেন। এসময় কোনো এক অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হলে দুই পথচারী তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।

ওসি মো. শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা