সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৫৪তম মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬.৩০ মি. ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

আরও পড়ুন: রাষ্ট্রপতির আমন্ত্রণকে প্রত্যাখ্যান করলেন

এ সময় পর্যায়ক্রমে বিজয় চত্বরে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সকাল ৬.৪৫ মি. শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা।

এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে তবে এইবার লক্ষ্মীপুরে হচ্ছে না শারীরিক কুচকাওয়াজ। অন্যদিকে দিবসটি উপলক্ষে রাত ১২.১ মি. পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুর জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়রা ও জেলা আইনজীবী সমিতিসহ কয়েকটি সংগঠন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা