সংগৃহীত ছবি
জাতীয়

রাষ্ট্রপতির আমন্ত্রণকে প্রত্যাখ্যান করলেন

নিজস্ব প্রতিবেদক: আজ মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির আমন্ত্রণে বঙ্গভবনে যাওয়া অসঙ্গতিপূর্ণ।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: ২৪-এর বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। এ সময় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতা-কর্মী আজ বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সাথে অসঙ্গতিপূর্ণ মনে করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা