প্রতীকী ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর পানিতে ডুবে পায়েল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কারাগারে দাঙ্গায় ১৩ বন্দির প্রাণহানি

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার জাবরহাট করনাইট এলাকার টাঙ্গন নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত পায়েল ইসলাম করনাইট গ্রামের জরিফুর ইসলামের ছেলে।

আরও পড়ুন: গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে খায়রুল ইসলাম বলেন, পায়েল দুপুরে তার এক ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে যায় । বিকেলে বাড়ি ফেরার পথে নদী পারাপার হওয়ার সময় হঠাৎ সে নদীর পানির স্রোতে ভেসে যায়।

আরও পড়ুন: বরযাত্রীবাহী নৌকাডুবে নিহত ২০

এসময় তার ভাই তাকে উদ্ধার করার চেষ্টা করলেও পানির স্রোত ও গভীরতা বেশি থাকায় তাকে উদ্ধার করতে পারেনি। ডুবুরি দল পৌঁছানোর আগেই স্থানীয়রা পায়েলকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা