ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বরযাত্রীবাহী নৌকাডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ইরানের পথে পুতিন-এরদোগান

সোমবার (১৮ জুলাই) শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ৩০ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ফের বেড়েছে মৃত্যু

দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাদিকাবাদ জেলায় এ নৌকাডুবির ঘটনা ঘটেছে।

তিনি জানান, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ প্রায় ৩০ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ভারতে বাস নদীতে পড়ে নিহত ১৩

এক বিবৃতিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা