আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৪

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

দেশটির স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি।

রয়টার্স জানায়, ইন্ডিয়ানাপোলিসে একটি শপিংমলের ফুড কোর্টে একজন বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।

আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ দাবানল

পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে এ হামালা চালানো হয়। এরপর সেখানে উপস্থিত একজন বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। কারণ তার কাছেও অস্ত্র ছিল। হামলাকারী একাই ছিলেন। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা