সংগৃহীত ছবি
সারাদেশ

বেয়াইয়ের লাঠির আঘাতে বেয়াই নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সলিরাম (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় বেদে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শনিবার সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, এক বছর পূর্বে তাদের ছেলে ও মেয়ের প্রেম করে বিয়ে হয়। তাদের বিয়ে মেনে না নেয়ার কোন্দলের জের ধরে সকালে দানাজপুর গ্রামের সলিরামের পরিবারের সাথে একই এলাকার সুশীলের পরিবারের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে সলিরাম অসুস্থ হয়ে পরে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হয় কান্ত নামে আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : শরীয়তপুরে শ্রমিক সমাবেশ

তাদের ছেলে উত্তম রায় ও মেয়ে ইপা বর্মন ১ বছর ধরে পাবনা জেলায় বসবাস করছেন।

খবর পেয়ে দুপুরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে নেমে চোটে কাবু মামদানি

ফুটবল মাঠে নেমে গোলও করলেন, দলকে জিততেও সাহায্য করলেন। কিন্তু ম্যাচের আনন্দ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা