সংগৃহীত ছবি
সারাদেশ

বন্যায় ২৩ জনের মৃত্যু 

জেলা প্রতিনিধি: ফেনী জেলা বন্যা কবলিত হয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এই বন্যা পরিস্থিতির উন্নতির পর এই জেলার খালে-বিলে ও বিভিন্ন স্থানে ভেসে আসছে লাশ। এ সময় ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ১ বৃদ্ধের লাশ উদ্ধার

এ সময় জানা যায় যে, ফেনীতে বন্যায় নিহত ব্যক্তিদের মাঝে ১৭ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। এদিকে উদ্ধারকৃত লাশের ১৬ জনের পরিচয় পাওয়া গেলেও এখনো শনাক্ত করা যায়নি ৭ লাশ।

এদিকে উদ্ধারকৃত লাশের মাঝে ফেনী সদর উপজেলার ৩ জন, দাগনভূঞা উপজেলার ২ জন, ফুলগাজী উপজেলার ৭ জন, সোনাগাজী উপজেলার ৬ জন, ছাগলনাইয়া উপজেলার ৩ জন ও পরশুরাম উপজেলার ২ জন রয়েছেন। অজ্ঞাত লাশের মাঝে ফেনী সদর উপজেলার ২ জন মাঝ বয়সী পুরুষ, সোনাগাজী উপজেলার ৪ অজ্ঞাত লাশের মাঝে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এছাড়াও ছাগলনাইয়া উপজেলার শিলুয়া থেকে উদ্ধার হওয়া ১ বৃদ্ধার পরিচয় এখনও মেলেনি।

আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

অপরদিকে স্থানীয়দের ভাষ্যমতে, এই বন্যায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। এ সময় অনেকেরই লাশ বিভিন্ন স্থানে পাওয়া যাবে বলে মনে করছেন স্বজন ও প্রতিবেশীরা।

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ফেনী জেলার গ্রামগঞ্জে এখনো পানি পুরোপুরি নামেনি। এ সময় পানি পুরোপুরি নামার পরে বন্যায় নিহতের পরিপূর্ণ সংখ্যা জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

নিকোটিনে নষ্ট হতে পারে দাম্পত্য সুখ

নিকোটিনের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে দাম্পত্য...

মুন্সীগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার, ৮০ পিস ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই...

ক্যামেরা হ্যাক ঠেকানোর সহজ উপায়

নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাই কখনো কখনো গোপনীয়তার ঝুঁকির কারণ হতে পা...

ফ্রান্সে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা