সংগৃহীত ছবি
সারাদেশ

বেড়েছে কাপ্তাই হ্রদের পানি

জেলা প্রতিনিধি: সাম্প্রতি ভারতের উজান থেকে অব্যাহত পাহাড়ি ঢল এবং রাঙামাটিতে ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। এর ফলে এই হ্রদের পানির স্তর বিপৎসীমার পৌঁছানোর কারণে বাঁধের মোট ১৬টি জলকপাট ২ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে।

আরও পড়ুন: অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে জলকপাট গুলো ২ ফুট করে খুলে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর আছে ১০৮.৮২ এমএসএল (মিনস সি লেভেল)। এই হ্রদের পানি ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ এমএসএল।

তার আগে শুক্রবার (৩০ আগস্ট) কাপ্তাই হ্রদের জলকপাট ১ ফুট খোলা থাকলে ঐ রাতেই পানি আবারও বেড়ে যায়।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ২ ফুট করে গেইট খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে ৩৯ হাজার কিউসেক। এরই পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে এর থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

আরও পড়ুন: ১ বৃদ্ধের লাশ উদ্ধার

অপরদিকে এই হ্রদের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় দুর্ভোগে আছেন হ্রদের নিম্নাঞ্চলের মানুষ। এ সময় প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানা যায়। এদিকে পানিবন্দি মানুষের জন্য ৪৭ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা