ফেনীতে বন্যার্তদের মাঝে পুলিশ সুপারের ত্রান বিতরণ
সারাদেশ

ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

ফেনী প্রতিনিধি : ফেনী জেলা পুলিশের উদ্যোগে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর এলাকায় বন্যার্তদের মাঝে মানবিক উপহার বিতরণ করেন ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

বুধবার (২২জুন) সকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, আমরা এসেছি আপনাদের জন্য মানবিক উপহার নিয়ে। এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা কোন ত্রাণ বা সাহায্য নয়, আমাদের অফিসারদের পক্ষ থেকে অফিসারদের নিজস্ব উদ্যোগে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

আরও পড়ুন : আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈন উদ্দিন।

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢের পানিতে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর ৩ স্হানে ভাঙন সৃষ্টি হয়েছে । এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে কয়েকশত পরিবার। পানিতে বাড়ী,ঘর,রাস্তা ঘাট, বাজার,ফসলি জমি পুকুর ডুবে গেছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রোববার (১৯ জুন) দিনগত রাত ৩টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া রতন মেম্বারের বাড়ি সংলগ্ন ও সোমবার (২০ জুন) ভোর ৬ টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর সেকান্তর মাস্টার বাড়ি সংলগ্ন ভাঙন সৃষ্টির পর সকাল ১১ টার দিকে একই ইউনিয়নের দেড়পাড়ায় মুহুরী নদীর ভাঙনের স্হান সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৯ টি গ্রাম প্লাবিত হয়েছে।

প্লাবিত গ্রাম গুলো হচ্ছে - সদর ইউনিয়নের, দেড়পাড়া, নিলক্ষী, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও বৈরাগপুর, দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া ও বসন্ত পুর।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরবারপুরের ভাঙনটি মেরামত করার জন্য স্থানীয়দের নিয়ে চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা