আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি
আন্তর্জাতিক
ভূমিকম্পে নিহত ১০০০

আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

মঙ্গলবারের (২১ জুন) ওই ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১ হাজার লোক নিহত ও আরো ১,৫০০ জন আহত হয়েছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগনের সহায়তার জন্য ১ বিলিয়ন আফস বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০

বুধবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী মৌলভি শরফুদ্দিন মুসলিম বলেন, যেসব পরিবারে কেউ নিহত হয়েছে, তাদের জন্য ১ লাখ আফস করে এবং আহত পরিবারগুলোকে ৫০ হাজার আফস করে দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অর্থ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন : বন্যায় ৩৬ দিনে মৃতের সংখ্যা ৪২

ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকটি দল কাজ করতে শুরু করেছে।

আরও পড়ুন : সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে

প্রসঙ্গত, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খোশত ও পাকতিয়া প্রদেশে বলে জানিয়েছে তোলো নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা