ছবি: সংগৃহীত
সারাদেশ

সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে

সান নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ।

আরও পড়ুন: ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন তারকারা

তিনি বলেন, রানওয়ের পানি আগেই নেমে গেছে। অ্যাপ্রোচ লাইট পানিতে তলিয়ে থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি। এখন পানি নেই। পানি নেমে যাওয়ার পর রানওয়ের প্রয়োজনীয় সংস্কার শেষে বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক ফ্লাইট চলাচল শুরু হবে। কোনো সমস্যা না হলে এরপর থেকে ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে।

বিমান বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক দেবব্রত মল্লিক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমানের ডমেস্টিক ফ্লাইট বৃহস্পতিবার দুপুর ১২টার পর আছে। সে অনুযায়ী আমাদের বিমান চলবে। এছাড়া অন্যান্য ফ্লাইট সকাল থেকেই চলবে।

এর আগের গত মঙ্গলবার (২১ জুন) থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা থাকলেও সোমবার ঢাকা থেকে সিভিল এভিয়েশনের একটি বিশেষজ্ঞ দল রানওয়ে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা জানান, আগামী ২২ জুন পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে।

এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় গত শুক্রবার আন্তর্জাতিক এ বিমানবন্দরটির সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে বিপুল সংখ্যক প্রবাসী এনিয়ে চিন্তায় পড়েন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা