ছবি: সংগৃহীত
বিনোদন

ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন তারকারা

সান নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

আরও পড়ুন: বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

এবার সিলেটে ছুটে গেল বাংলদেশের শিল্পীর সদস্যরা। রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম সিলেটে রয়েছে বর্তমানে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা ত্রাণ নিয়ে গেছেন। সেখানে তারা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। অসহায়দের দিয়েছেন নগদ টাকাও।

আজ বুধবার (২২ জুন) সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির নেতৃবৃন্দ। এ তথ্য নিশ্চিত করেছেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসীদের পাশে থাকার বিকল্প নেই আসলে। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।’

সমিতির উল্লেখযোগ্য নেতা ও জনপ্রিয় নায়ক রিয়াজ বলেন, ‘হযরত শাহজালাল-শাহপরানের স্পর্শ মাখা পূণ্যভূমি সিলেটে এসেছি আমরা। শিল্পী সমিতির পক্ষ থেকে বানভাবাসীদের জন্য শুকনো খাবার নিয়ে এসেছি। আমাদের ক্ষুদ্র আয়োজন। এখানে সরকার, প্রশাসন, আর্মিরা কাজ করছেন। অনেকেই ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে। যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান।’

আরও পড়ুন: ভূমিকম্পে নিহত ২৫০

সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অভিনেত্রী নিপুণ বলেন, ‘সিলেটবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমরা ২ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ দেয়ার চেষ্টার করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবো বলে আশা করছি। যার যেমন সামর্থ্য আছে প্লিজ এই মানুষগুলোর পাশে দাঁড়ান।’

এর আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তিনি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন। পাশাপাশি তার এ.জে.আই ও এ.বি গ্রুপের অফিস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠন করতে। অভিনেতা ডিপজলও বেশ বড় আয়োজন নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা