সারাদেশ

জামালপুরে পানিবন্দী লক্ষাধিক মানুষ

শওকত জামান, জামালপুর : জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রসহ সব নদনদীতে অব্যাহত পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। বন্যার পানি যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার, দেওয়ানগঞ্জের খোলাবাড়ি পয়েন্টে ৬০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ।

প্রবলবেগে আসা পানি ছড়িয়ে পড়ছে চারদিকে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে।

জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জে ইতোমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো খাদ্যের সংকট।

বন্যায় প্লাবিত এলাকা ছাড়াও জেলায় ভারী বর্ষণের কারণে নিম্নাঞ্চলে পানি আটকে পড়ায় ১০৩টি প্রাথমিক ও ২২টি মাধ্যমিক স্কুলে পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জেলা শিক্ষা অফিস সুত্র জানায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এল.এম রেজুয়ান জানিয়েছেন, অব্যাহত পানি বৃদ্ধিতে ডুবে গেছে ৩৬০ হেক্টর জমির ফসল। এর মধ্যে পাট ৩২০ হেক্টর, আউশ ১৫ হেক্টর ও শাকসবজি ২৫ হেক্টর।

জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ, হাতিভাঙ্গা, পার রাম রাম পুর, চর আম খাওয়াসহ ৬টি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক জানান, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় ১০৩টি প্রাথমিক স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে উপদ্রুত এলাকা ছাড়াও ভারি বর্ষণে মাঠ ও কক্ষ নিমজ্জিত হওয়ায় বন্ধ রয়েছে কিছু বিদ্যালয়ও। তবে পানি নেমে গেলে বিদ্যালয়ে পাঠদান শুরু হবে।

জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা জানান, বন্যার পানি ঢুকায় জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় সাময়িকভাবে ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বিরতি রাখা হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গেই এসব বিদ্যালয়ে পাঠদান শুরু হবে। এছাড়া উপদ্রুত এলাকার বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ইতোমধ্যেই দুটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে এবং কয়েকটি প্রস্তুত রাখা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রতিটি উপজেলায় ৫০ মেট্রিক টন চাল, নগদ ১ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা