সারাদেশ

অবৈধ চায়না জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২২টি অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুন) দুপুরে ভূঞাপুুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

জানা যায়, যমুনা নদী থেকে অবৈধ চায়না দুয়ার জাল বা ডারকি জাল কিনে ফাঁদ পেতে দেশীও মাছ শিকার করছে স্থানীয় লোকজন। এ অভিযানে অবৈধ ২২ টি চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

জব্দকৃত চায়না দুয়ার জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার। তবে অভিযান পরিচালনার সময় কাউকে আটক করা যায় নি বলে জানান উপজেলা মৎস্য বিভাগ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এটিম শামসুজ্জামান জানান, আমাদের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, মৎস্য সম্পদ ধ্বংস করা অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় আমরা ২২ টি চায়না জব্দ করি। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। কিন্তু নদীতে যারা জাল পাতে, তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়নি। তারা পালিয়ে গেছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা