সারাদেশ

বড়াইগ্রাম পৌরসভার ২২ কোটি টাকার বাজেট পেশ

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২২-২০২৩ অর্থ বছরে নতুন কোন কর আরোপ ছাড়াই ২১ কোটি ৯৮ লাখ ১৩ হাজার ৪৫৩ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে।

বুধবার সকালে পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে পাঁচ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৪৫৩ টাকা আয় ও পাঁচ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৭শ’ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৭৫৩ টাকা।

অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, অধ্যাপক আমিনুল হক মতিন, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ও হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম, প্রভাষক আলমগীর হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও শ্রমিক নেতা রবিউল করিম বক্তব্য রাখেন।

বাজেটে গ্রীণ ও ক্লিন পৌরসভা গড়ার লক্ষ্যে ব্যাপকহারে বৃক্ষরোপণ ও মশক নিধন, সড়ক বাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা