কুষ্টিয়ায় আসন স্বল্পতায় ট্রেন যাত্রীদের দুর্ভোগ
সারাদেশ

কুষ্টিয়ায় আসন স্বল্পতায় ট্রেন যাত্রীদের দুর্ভোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে ট্রেনের আসন স্বল্পতায় প্রায় প্রতিনিয়ত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন : আসাম ও মেঘালয়ে বন্যায় ৩১ মৃত্যু

বিশেষ করে ঢাকা এবং রাজশাহীগামী যাত্রীরা অনেক সময় ট্রেনে আসনের অভাবে দাঁড়িয়েই গন্তব্য স্থানে যাতায়াত করেন।

স্টেশন সূত্রে জানা যায়, সাপ্তাহে ৬দিন এই রুটে ৫টি আন্তঃনগর ট্রেন নিয়মিত যাতায়াত করে। এরমধ্যে আন্তঃনগর রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের জন্য ২০টি এবং মধুমতি ট্রেনে ১০টি আসন বরাদ্দ রয়েছে।

এ ছাড়াও খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে জন্য ১০টি আসন এবং ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ট্রেনে ১৫টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফ লাইন

তবে এর বিপরীতে প্রতিদিন প্রায় দুই শতাধিক যাত্রী এই স্টেশন থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে ট্রেনের আসন স্বল্পতায় প্রায় সময় যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

মিরপুর সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী দলিল লেখক মো. রফিকুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, দীর্ঘদিন স্টেশনটি বন্ধ ঘোষণার তালিকায় থাকার কারনে এটি নিয়ে একটা সময় মিরপুর নাগরিক কমিটি আন্দোলন করেন।

আরও পড়ুন : সিলেট রেলস্টেশন বন্ধ

সে সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবুল আলম হানিফ এমপির স্বদিচ্ছায় স্টেশনটি পুণরায় চালুকরণ সম্ভব হয়। কিন্তু দুঃখের বিষয় হলো ট্রেনে আসনের অভাবে রাজশাহী ও ঢাকাগামী যাতায়াতকারী মানুষগুলো ব্যাপক দুর্ভোগের শিকার হন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন সংখ্যা বাড়ানো খুবিই জরুরি বলে মনে করি। সেই সাথে মিরপুর রেলওয়ের স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন হওয়াটাও জরুরী।

উপজেলার ধুবইল গ্রামের মো. হামিদুল ইসলম বলেন, মিরপুর রেলওয়ে স্টেশন থেকে যেখানেই যেতে চান ট্রেনের সিট পাওয়া যায় না। সেই সাথে স্টেশনের নিরাপত্তারহীনতাও রয়েছে। এ ছাড়াও স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন করাও জরুরী হয়ে পড়েছে।

আরও পড়ুন : নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

স্থানীয় মিরপুর নাগরিক কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির হিমু বলেন, মিরপুর স্টেশনটি দীর্ঘদিন বন্ধের তালিকায় ছিল। ফলে উত্তর-দক্ষিণবঙ্গগামী মানুষের দুর্ভোগ বিবেচনা করে মিরপুর নাগরিক সমাজ সংগঠনের আন্দোলনের মাধ্যমে গত বছর সেটি পুনরায় চালু হয়। তবে ট্রেনের আসন সংখ্যা অপ্রতুল হাওয়ায় প্রতিনিয়ত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি দিনের বেলা থামলেও রাতে এই ট্রেন দুটি থামে না। ফলে ট্রেন দুটি না থামার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন : টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো গাড়ি

তিনি আরও বলেন, এই স্টেশন থেকে প্রতিদিন প্রায় শতাধিক যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু সে তুলনায় সেবার মান নগণ্য। তিনি ট্রেনের আসন এবং সেবার মান বাড়ানো জরুরী বলে মনে করেন।

কুষ্টিয়ার মিরপুরে রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মো. মোস্তফা কবির বলেন, রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের জন্য ২০টি এবং মধুমতি ট্রেনে ১০টি আসন বরাদ্দ রয়েছে।

এ ছাড়াও খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে জন্য ১০টি আসন এবং ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ট্রেনে ১৫টি আসন বরাদ্দ রয়েছে। তবে প্রায় প্রতিদিন এখান থেকে রাজশাহীগামী ট্রেনে ৭০থেকে ৮০জন যাত্রী যাতায়াত করেন।

এ ছাড়াও ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ট্রেনে ৩০থেকে ৪০জন যাত্রী যাতায়াত করেন। তবে সে তুলনায় ট্রেনের আসন আসন সংখ্যা কম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা