পটুয়াখালীতে সেই পুলিশ সদস্য ক্লোজ
সারাদেশ
মাদক সেবনের অভিযোগ

পটুয়াখালীতে সেই পুলিশ সদস্য ক্লোজ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে মাদক সেবনে অভিযুক্ত মেজবাহ উদ্দিন নামের পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। বিধিবর্হিভুত ভাবে পুলিশ লাইন থেকে লোকালয়ে বের হওয়ার অপরাধে ওই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয় বলে নিশ্চিৎ করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান।

আরও পড়ুন : বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

এদিকে ঘটনার দিনে মাদকের আসর বসাতে বাঁধা দিতে গিয়ে নাটকিয় মামলার শিকার হয়ে জেলে হাজতে রয়েছেন বৃদ্ধ মামা গোলাম সরোয়ার ,দুই ভাগনে স্মরণ,সাব্বির এবং ভাড়াটিয়া নোমান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে, প্রতক্ষদর্শীদের স্বাক্ষী গ্রহন না করে অভিযুক্ত পুলিশ সদস্যের স্ত্রীকে দিয়ে দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলায় দায়ের করান।

ভুক্তভোগীদের ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ জুন পটুয়াখালী পৌর এলাকার লতিফ স্কুল সড়কের পান্থ লেনের কামাল ভবনের গোলাম সরোয়ারের ছোট ভাই ও পুলিশের তালিকা ভুক্ত মাদক সেবী গোলাম হায়দার টিটু, পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত এসএএফ পুলিশ সদস্য মেজবাহ উদ্দিনসহ তাদের অপর সঙ্গীরা তাদের বাসার একটি পরিত্যক্ত কক্ষে আসর বসায়।

আরও পড়ুন : শিখ মন্দিরে বোমা হামলা

এসময় গোলাম সরোয়ারের ভাগনে স্বরন আহম্মেদ ও সাব্বির হোসেন ওই কক্ষে মাদকের আসর বসাতে বাধা দিলে হাতাহাতিতে লিপ্ত হয় পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন। ঘটনার বরাত দিয়ে ভুক্তভোগীরা বলেন-গত ৩০ জুন স্বরন আহম্মেদ ও সাব্বির হোসেনের অর্থাৎ গোলাম সরোয়ারের ছোট বোন মুক্তি আরা হ্যাপি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হলে গোসলসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করেন ওই কক্ষে। তাই ওই কক্ষে মাদকের আসর বসাতে বিরত থাকতে বলেন বাসার সদস্যরা।

তাদের আপত্তি না শুনে সাদা পোশাকে পুলিশ সদস্য মেজবাহ তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। এনিয়ে হাতাহাতি হলে তাদের ভাড়াটিয়া মীর নোমান এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ করে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।

আরও পড়ুন : সিলেট রেলস্টেশন বন্ধ

পরে পুলিশ সদস্য মেজবাহের দেয়া সংবাদে ডিবি পুলিশের সদস্য ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গোলাম সরোয়ার,তাদের ভাগ্নে স্বরন আহম্মেদ ও সাব্বির ও তাদের ভাড়াটিয়া মীর নোমানকে তুলে ডিবির কার্যালয়ে নিয়ে যায়। এসময় মাদক আসরের অপর সঙ্গী গোলাম হায়দার টিটু, সাবেক কাউন্সিল লাবু, উজ্জল শীল কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পরে।

ভুক্তভোগীদের অভিযোগ-কোন কিছু যাচাই না করে পুলিশ চার জনকে তুলে নিয়ে যায়। অথচ পুলিশ ঘটনাস্থলে পৌছানো কিছুক্ষন পূর্বে আসরের নামাজ আদায় করে বাসায় ফেরেন বৃদ্ধ গোলাম সরোয়ার। সুস্থ্য সবল চার জনকে বাসা থেকে তুলে নেয়ার পর পুলিশ মীর নোমানের হাত-পা পিটিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন মীর নোমানের স্ত্রী আফরোজা বেগম ও ওই বাসায় অন্যান্যরা। পরে অভিযুক্ত ওই পুলিশ সদস্যের স্ত্রী মোসা: মরিয়ম আক্তার জেরিনকে বাদী বানিয়ে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে ১৩ জুন তাদের জেলে পাঠান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা