বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
সারাদেশ

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঞ্জিরা খানম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

শনিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী তিনি। আঞ্জিরা খানমের ৬ বছর বয়সী এক ছেলে এবং ১৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

জানা যায়, গৃহবধূ আঞ্জিরা খানমের স্বামী লুৎফর রহমান ঢাকায় বাবুর্চির কাজ করেন। সম্প্রতি তিনি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একটি বাড়ি করেছেন।

আরও পড়ুন : পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফ লাইন

বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় পাশের বাড়ি থেকে লাইন টেনে নতুন বাড়িতে শুক্রবার (১৭ জুন) মিলাদ মাহফিলের আয়োজন করেন।

অসাবধানতাবশত শনিবার দুপুরে আঞ্জিরা খানম বিদ্যুতায়িত হলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সিলেট রেলস্টেশন বন্ধ

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক বলেন, হাসপাতালে আনার পর আঞ্জিরা খানমকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা