সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কাজের বুয়াকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: কাজের বুয়াকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ফেরদৌস খানসহ তার ব্যক্তিগত সহযোগী রফিকুলে বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ধর্ষক হলো ঢাকা জেলার কাফরুল থানার ইব্রাহীমপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে এবং হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসার। ধর্ষিতার বাড়ি হরিপুর উপজেলার খোলড়া গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, জেলার হরিপুর উপজেলার টেকনিক্যাল মোড়ে মিরা নামে একজনের বাসা ভাড়া নিয়ে হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ফেরদৌস খান বসবাস করতেন। ভাড়া বাসায় রান্নাবান্না ও ঘর পরিস্কার করার জন্য মামলার বাদী (ধর্ষিতা) কে কাজের বুয়া হিসেবে রাখেন। ফেরদৌস খান প্রায় কাজের বুয়াকে বিভিন্ন ভাবে কু- প্রস্তাব দিয়ে আসতো। সে এসব বিষয় এড়িয়ে চলতো।

এদিকে গত ১০ এপ্রিল বুধবার আনুমানিক সকাল ৭ টার দিকে কাজের বুয়া রান্না-বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রাখলে ফেরদৌস খানসহ তার সহযোগী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি খাবারের জন্য টেবিলে আসে।

রফিকুল রুম থেকে বের হয়ে গেলে ফেরদৌস খান ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাজের বুয়াকে ঝাপটে ধরে। এসময় কাজের বুয়া চিৎকার দিলে ফেরদৈাস খান তার মুখে কাপড় গুজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ফেরদৌস খানের ব্যক্তিগত সহযোগী রফিকুল ইসলাম দরজার বাইরে পাহারা দিতে থাকে। এক পর্যায় কাজের বুয়া জোরে আর্তচিৎকার দিলে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষক ফেরদৌস খান ও সহযোগী রফিকুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেরদৌস খান বিষয়টি আপোষ মিমাংসা করার আশ্বাস দিয়ে টালবাহানা করলে ১৩ এপ্রিল ধর্ষিতা বাদী হয়ে হরিপুর থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ মামলা লিপিবদ্ধ করতে টালবাহানা করলে ধর্ষিতা আদালতের শরনাপন্ন হয়।

ধর্ষিতা পুলিশের কাছে বিচার না পেয়ে ২৭ এপ্রিল ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে (নারী ও শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল) মামলা করেন। আদালত বাদীনির অভিযোগটি আমলে নিয়ে হরিপুর থানাকে বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশ মতে গত ৫ মে হরিপুর থানা কর্তৃপক্ষ বাদীর অভিযোগটি ২০০০ সালের সারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী) ০৩/এর ৯(১)/৩০ ধারা মোতাবেক মামলা হিসেবে রুজু করেন। পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

সান নিউজ/এনকে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা