নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
সারাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাঙ্কিপক্স নিয়ে সব বিমানবন্দর সতর্ক

নিহত আবুল বাশার বসু (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শ্রী হাটি গ্রামের আমির উদ্দিন খলিফা বাড়ির মৃত মহরম আলীর ছেলে।

সোমবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া এলাকার চন্দ্রগঞ্জ টু চাটখিল সড়কের বড়পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

স্থানীয় সূত্র জানায়,নিহত বসু আগে থেকে মানসিক ভাবে অসুস্থ ছিল। সোমবার দুপুরের দিকে চন্দ্রগঞ্জ টু চাটখিল সড়কের বড়পোল সংলগ্ন পোল হয়ে বাড়ি ফিরছিল। তখন বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দত্তেরবাগ ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

আরও পড়ুন : রেমিট্যান্সের পালে হাওয়া

বিষয়টিি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। তিনি আরো জানান, মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পরিদর্শক তদন্ত আরো জানায়, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদ...

ধর্ষণচেষ্টার অভিযোগে বাস হেলপার গ্রেপ্তার

আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাল...

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হবে; প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের দল ও জোটদের নিয়ে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্...

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা