বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি
সারাদেশ

বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ শেষ হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে গত ১৯-২৩ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হয়।

আরও পড়ুন : পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সোমবার (২৩ মে ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ভূমি সেবা সপ্তাহের শেষ দিন পালিত হয়।

এ সময় উপজেলার উপকারভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যপাক আব্দুর রশিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আছাদুজ্জামান মিন্টু, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাপক মো. লিয়াকত হোসেন লিটন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ মিয়া প্রমুখ।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন : বিএনপির কথা ‘ভূতের মুখে রাম নাম

প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বোয়ালমারী উপজেলার ভূমি মালিকদের ভূমি সম্পর্কিত যে কোনো সেবার জন্য উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে বিশেষ সেবা প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা