ছবি: সংগৃহীত
শিক্ষা

হরিপুরে একদিনে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এবার পরীক্ষায় পাশ করতে না পেরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে তাপস চন্দ্র সিংহ (১৭) ও মিতু আকতার নামে নামে ২ শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: দোহারে নদীতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রোববার (১২ মে) দুপুরে মিতু আকতার ফলাফল ঘোষণার পরপরই এবং তাপস চন্দ্র ওই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মৃত তাপস চন্দ্র বর্মন জেলার হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের লুকানী গ্রামের অমেন্দ্র চন্দ্রের ছেলে। সে যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। মিতু আকতার একই উপজেলার কামারপুকুর দক্ষিণ পাড়া সেন্টার এলাকার মোশারফ হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, রোববার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মিতু আকতার উত্তীর্ণের তালিকায় তার নাম দেখতে না পেয়ে শয়ন ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

অপরদিকে তাপস চন্দ্র সিংহ নামে অপর এক শিক্ষার্থী ওই দিন রাতে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে চলে যায়। সোমবার (১৩ মে) সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। উভয় ঘটনায় হরিপুর থানায় পৃথক ২টি ইউডি মামলা হয়েছে।

হরিপুর থানার ওসি (তদন্ত) মুহা. শরিফুল ইসলাম জানান, উভয় ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোনো আপত্তি না থাকায় তাদের মরদেহের ময়নাতদন্ত না করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা