ছবি: সংগৃহীত
শিক্ষা

দাখিলে এবারও শীর্ষে এনএস কামিল মাদরাসা

ঝালকাঠি প্রতিনিধি: ঐতিহ্যবাহী ঝালকাঠির এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে। এ মাদরাসার ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪৪ জন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

পাশের হার ও এ+ প্রাপ্তির হারে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা এ বছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফলাফলে প্রথম অবস্থানে রয়েছে রাজধানীর দারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা।

যুগ শ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ ইং সালে এনএস কামিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে ৫ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত মাদরাসাটির অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী ও দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন।

আরও পড়ুন: স্কুলের সকল পরীক্ষার্থীই ফেল

সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সুন্নাতে নববীর পরিপূর্ণ অনুসরণ ও আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথের পাবন্দ হওয়ার পাশাপাশি মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাল ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক ও অভিভাবকসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা