সংগৃহীত ছবি
শিক্ষা

স্কুলের সকল পরীক্ষার্থীই ফেল

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি। বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণের দাবি

এই বছর বিদ্যালয়টির মানবিক বিভাগ থেকে মোট ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন এবং ৫ জনই ফেল করে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১০ সালে জুনিয়র পর্যায়ের (অষ্টম শ্রেণি) পর্যন্ত এমপিওভুক্ত হয়। এরপর ২০১৩ সাল থেকে ৯ম ও ১০ম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করে। গত বছরে এসএসসি পরীক্ষায় মোট ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলে ৫ জন শিক্ষার্থী পাস করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত মোট ২০৬ জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষকসহ মোট ৮ জন শিক্ষক রয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ৯ম শ্রেণিতে প্রায় ৩০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

আরও পড়ুন: ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব জানান, শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও করোনায় স্কুল বন্ধ থাকায় তাদেরকে পড়াশোনায় ফিরিয়ে আনতে অনেক বেগ পেতে হচ্ছে। এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর পরে ভবিষ্যতে এমনটা যাতে না হয় সেই জন্য আমরা খুব সচেতন থাকব।

এই বছর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় সর্ব মোট ২২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে পাস করেছে মোট ১৬ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৯১ জন।

আরও পড়ুন: পাসের হারে শীর্ষে যশোর, নিম্নে সিলেটে

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম শতভাগ ফেলের বিষয়ে জানান, এ সকল স্কুলের বেতন বন্ধ হওয়া দরকার। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজেদের মতো প্রতিষ্ঠান চালান। করোনা কাল শেষ হওয়ার তিন বছর পরে এসে করোনার দোহাই দেওয়াটা সমপূর্ন অযৌক্তিক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা