ছবি: সংগৃহীত
শিক্ষা

ইন্টারন্যাশনাল স্কুলে আইএসডি ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য ও একাত্মতা উদযাপনে আইএসডি ফেয়ার’র আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভোলায় ক্ষুদে বিজ্ঞানীদের ঢল

কমিউনিটির সবাই যেন একে অন্যের সাথে হৃদ্যতার বন্ধনে যুক্ত হতে পারে এ উদ্দেশ্যেই এ মেলায় আয়োজন করা হয়।

মেলায় আগতদের জন্য ছিল ডল ক্যাচার, জাঙ্গল বাম্পার, বাস্কেটবল, মিনি ট্রেইন রাইড, মাসকট ডান্স, পাপেট শো, নাগরদোলা, বাবল রুম ও ইনফ্ল্যাটেবল স্লিপারি ফুটবল ফিল্ডসহ বিভিন্ন কার্যক্রম।

অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সময় তারা স্কুলটির শিক্ষার্থীদের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। তারা বিভিন্ন প্রতিযোগিতা, সংগীত ও গেইম উপভোগ করেন।

আরও পড়ুন: এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

মেলার এ আয়োজনকে আরও উপভোগ্য করে তুলতে অতিথিদের পছন্দের গান পরিবেশন করে শাওন গানওয়ালা ও তার দল।

মেলার টাইটেল স্পন্সর ছিল- ইউনিমার্ট, গোল্ড স্পন্সর হিসেবে ছিল স্টেপ মিডিয়া, সাউথ ইস্ট ব্যাংক ও লংকা বাংলা। সিলভার স্পন্সর হিসেবে ছিল এভারকেয়ার হাসপাতাল।

আরও পড়ুন: এবার গ্লোবাল রাউন্ডে ইন্টারন্যাশনাল স্কুল

এ আয়োজন নিয়ে আইএসডি’র পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, কমিউনিটির সকল পরিবারকে একসাথে করা এবং আমাদের সবার মধ্যকার বন্ধন গড়ে তুলতে ও উদযাপনে আমরা এ মেলার আয়োজন করে আসছি।

আমার বিশ্বাস এক্ষেত্রে আমরা সফল হয়েছি। সামনের দিনগুলোতেও আমরা ধারাবাহিকভাবে এ মেলা আয়োজনের ব্যাপারে প্রত্যাশী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা